প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বেশির ভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ছোটখাটো কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং সেসব বিষয়ে তাৎক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল সোমবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, বড় রাজনীতিকদের এ ধরনের অভিযোগ করা উচিত নয়। কারণ, এতে কমিশনের হয়রানি বাড়ে। শাহনেওয়াজ জানান, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নামের তালিকা চূড়ান্ত হওয়ার পর কোনো বিলম্ব না করেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।