সাতক্ষীরায় বিএনপির বর্জন, জামায়াতের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই সদর, তালা ও দেবহাটা উপজেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াতে ইসলামী।

এ ছাড়া গণহারে ভোট ডাকাতি ও কারচুপি, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পূর্ণ, ভোটারদের কেন্দ্রে প্রবেশ না করতে দেওয়া, ব্যালট বাক্স লুট, পোলিং এজেন্টদের মারধরের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচন বর্জন করেছে জেলা বিএনপি।
আজ সোমবার বেলা একটার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সদর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রউফের পক্ষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী।
একই অভিযোগ তুলে জেলা প্রেসক্লাবে আলাদা সংবাদ সম্মেলনে হরতাল আহ্বান করেন জেলা জামায়াতের মুখপাত্র আবদুল আজিজ।
আবদুর রউফকে গত ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয়। আর জামায়াতের চেয়ারম্যান হাবিবুর রহমান গত ডিসেম্বর থেকে পলাতক।