বিএনপির মহাসচিবের বক্তব্য 'ভিত্তিহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাতক্ষীরার একটি ঘটনা নিয়ে গত ২৯ জানুয়ারি ভিত্তিহীন ও হাস্যকর তথ্য উপস্থাপন করেছেন। তিনি পরিকল্পিতভাবে ভুল তথ্য দিয়ে সাতক্ষীরাকে আবার অশান্ত করার অপচেষ্টা চালিয়েছেন। কোনো দায়িত্বশীল নেতার কর্মকাণ্ড এমন হতে পারে না।
গত রোববার বেলা সাড়ে ১১টায় ‘শান্তিপ্রিয় সাতক্ষীরাবাসী’ নামের একটি সংগঠনের উদ্যোগে এক সংবাদ সমেঞ্চলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘শান্তিপ্রিয় সাতক্ষীরাবাসী’র আহ্বায়ক ও জেলা সাইফুল করিম।