বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় গতকাল সোমবার বিকেলে হরতালের সমর্থনে বের করা বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এতে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হন। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারি বলেন, বিকেলে গাড়াগঞ্জ বাজারে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে দুই ব্যক্তি সড়কে থাকা একটি তেলবাহী ট্যাংকারে আগুন দিতে গেলে পুলিশ লাঠিপেটা করে এবং ১৮টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।