প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী তোফাজ্জল হোসেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মাদকমুক্ত, পরিষ্কার ও সবুজ শহর গঠন করার অঙ্গীকার নিয়ে ২০ দফা-সংবলিত ইশতেহারটি গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় প্রচার করা হয়।
সান্তাহার পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নতকরণ, প্রতিটি ওয়ার্ডে বিদ্যুতের ব্যবস্থা করা ও ছয় কোটি টাকা ব্যয়ে আধুনিক মিলনায়তন তৈরিকে প্রাধান্য দিয়ে ২০ দফা এই ইশতেহার প্রকাশ করেন তিনি।
তোফাজ্জল হোসেন বলেন, শহরের সব ওয়ার্ডে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন, ৭৫ ভাগ রাস্তার উন্নয়ন, ৮৫ ভাগ কর আদায়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।