বিএনপির মেয়র পদপ্রার্থীর উঠান বৈঠকে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী মাকসুদুর রহমান শিকদারের উঠান বৈঠকে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত মঙ্গলবার রাতের ওই ঘটনায় মেয়র পদপ্রার্থীসহ ১২ জন লাঞ্ছিত হয়েছেন। প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে।দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেয়র পদপ্রার্থী মাকসুদুর রহমান শিকদার অভিযোগ করে বলেন, ‘আমরা ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল কাদেরের বাড়িতে উঠান বৈঠক করছিলাম। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষ মেয়র পদপ্রার্থী আলী আজমের ৩০-৪০ জন সন্ত্রাসী তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় এবং তাঁদের মারধর করে। হামলাকারীরা তাঁদের নির্বাচন না করতে এবং নির্বাচন করলে গুম করা ও হত্যার হুমকি দেয়।’আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আলী আজম দাবি করেন, ওই হামলার সঙ্গে তিনি জড়িত নন। তিনি তখন ভোলায় ছিলেন।