বিএনপির মেয়র প্রার্থী মোস্তাফিজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মোস্তাফিজুর রহমানকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, সম্মেলনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর পদে দলীয় প্রার্থীর নাম দু-এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।