বিএনপির মেয়র প্রার্থীর নামে ১১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী চার মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে হত্যাসহ ১১টি মামলা রয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে কোনো মামলা নেই। প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
প্রার্থীদের জমা দেওয়া হলফনামা সূত্রে জানা যায়, এবার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওরফে ওপেল। এ দল থেকে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নির্বাচন করছেন ওয়াজেদুল ইসলাম। এ ছাড়া আছেন আওয়ামী লীগের শমসের আলী ও জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী আবদুর হামিদ। তাঁদের মধ্যে বিএনপির মোস্তফা সালাউজ্জামানের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ ১১টি মামলা থাকলেও বাকি তিন প্রার্থীর নামে কোনো মামলা নেই।
মোস্তফা সালাউজ্জামান বলেন, ‘আমি পৌর বিএনপির সভাপতি। আমার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে। তবে শান্তিপূর্ণ নির্বাচন হলে সাধারণ মানুষ আমাকেই ভোট দেবে। তাই আমি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’
আওয়ামী লীগের শমসের আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র। তিনি বলেন, ‘আমি পৌরসভা জন্মলগ্ন থেকে মেয়র হয়েছি। এ পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। তাই আমার বিশ্বাস, ভোটাররা আমাকে ভোট দেবেন।’