বিএনপির মেয়র প্রার্থীর ভাইকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপির মেয়র প্রার্থীর ভাইকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. শাহজাহান প্রধান (৪৫)। তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাহজাহানের বড় ভাই হুমায়ুন কবির প্রধান। তিনি কচুয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শামসুল হক বলেন, দুপুরের দিকে শাহজাহানের নেতৃত্বে তাঁর ভাইয়ের পক্ষে একটি মিছিল বের হয়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হওয়ায় শাহজাহানকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে অর্থদণ্ড পরিশোধ করে শাহজাহানকে থানা থেকে ছাড়িয়ে নেন তাঁর ভাই হুমায়ুন।