বিএনপির যুগ্ম মহাসচিব খোকন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, মাহবুবউদ্দিন খোকনকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া এবং তাতে পুলিশের একজন সদস্য নিহত হওয়ার ঘটনায় বিএনপির ১৮ জন নেতার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়। তবে ওই মামলায় মাহবুবউদ্দিন খোকনের নাম নেই।