বিএনপির সংবর্ধনায় মুক্তিযোদ্ধাদের যোগ না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ডিসেম্বর ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিতে সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।গত শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের এই অনুষ্ঠান দুরভিসন্ধিমূলক। মুক্তিযোদ্ধাদের ঐক্যে ফাটল ধরাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। এর সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে এবং এতে উপস্থিত না হতে আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, ১৯ ডিসেম্বর ঢাকার মহানগর নাট্যমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা।