বিএনপির সংসদীয় কমিটি বাঘাইহাট ও খাগড়াছড়ি পরিদর্শন করবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় কমিটির সদস্যরা আজ সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট ও খাগড়াছড়ি সদরে আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারী সমাজ বিএনপির প্রতিনিধিদলকে বর্জনের ঘোষণা দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান সংসদীয় কমিটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির সদস্যরা প্রথমে সরাসরি বাঘাইহাট যাবেন। সেখান থেকে ফিরে তাঁরা খাগড়াছড়িতে যাবেন। বিএনপির সংসদীয় কমিটির এ দলে আরও রয়েছেন: জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, আশরাফুদ্দিন নাজিম, শহীদ উদ্দিন চৌধুরী ও নাজিম উদ্দিন আহমেদ। সাজেক ভূমি রক্ষা কমিটির সদস্য বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সংসদীয় কমিটির সদস্যদের তাঁরা বর্জন করবেন।