বিএনপির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে জেলা বিএনপির নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মসিউর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান, সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টু, আবদুল ওহাব, শাহানা রহমান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ