বিএনপির সমর্থক 'বিদ্রোহী'র দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোন্দকার লিয়াকত আলীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল হাসেম বিশ্বাসের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই প্রার্থীই একে অপরকে দায়ী করেছেন।
বিএনপি-সমর্থক প্রার্থী লিয়াকত আলী বলেন, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কলতাবাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আবুল হাশেম বিশ্বাস উল্টো অভিযোগ করেন, গত বুধবার রাত নয়টার দিকে লিয়াকত আলীর সমর্থকেরা নালীবাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।