বিএনপির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে তাঁরা ওই মিছিল করেন। দুপুরে সাবেক সাংসদের বাসভবন থেকে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে বংশাই রোডের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন। এতে সাবেক সাংসদ ছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ রেজা, উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।