বিএনপির সমাবেশ আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিএনপির সমাবেশ কর্মসূচি আবারও পিছিয়েছে। আজ রোববারের পরিবর্তে এই সমাবেশ কাল সোমবার অনুষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল শনিবার রাতে সমাবেশের তারিখ পরিবর্তনের কথা জানান।
গত ২৯ জানুয়ারি ঢাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। তবে ওই দিন একুশের বইমেলার উদ্বোধন ও বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলতে থাকায় কর্মসূচি পিছিয়ে রোববার করার ঘোষণা দেওয়া হবে। তবে রোববার ইজতেমার আখেরি মোনাজাত থাকায় আবারও কর্মসূচি পেছানো হয়েছে বলে জানিয়েছেন রিজভী আহমেদ। তারিখ পরিবর্তন হলেও স্থান অপরিবর্তিতই থাকছে।