বিএনপির সমাবেশ কাল নয়াপল্টনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন ময়দানে অনুমতি না পাওয়ায় বিএনপি কাল সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সিদ্ধান্তের কথা জানান। কর্মসূচি সফল করতে এ মতবিনিময় সভা হয়। মির্জা ফখরুল বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত সমাবেশ করার জন্য বিএনপি অনেক আগেই পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু সরকার অনুমতি দেয়নি। তাই কাল বিকেল তিনটায় সমাবেশটি হবে দলীয় কার্যালয়ের সামনে।এর আগে বিএনপি ঘোষণা দিয়েছিল, পল্টন ময়দানে অনুমতি না পেলে মুক্তাঙ্গনে অথবা বঙ্গভবনের সামনে সমাবেশ করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ বৃদ্ধি এবং শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিভিন্ন জনদুর্ভোগ সমাধানের দাবিতে গত ৬ এপ্রিল থেকে বিএনপি কর্মসূচি পালন করে আসছে। ৯ মে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তেলের মূল্য বাড়ানোর বিরূপ প্রভাব ইতিমধ্যে জনগণের ওপর পড়তে শুরু করেছে।