বিএনপির সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ২৭ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির দপ্তর সূত্রে এ কথা জানা গেছে।সমাবেশে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ও সমমনারা অংশ নেবে।বিএনপি পল্টন ময়দানে এ সমাবেশ করার পরিকল্পনা করেছিল। এ জন্য তারা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে আবেদনও করেছিল। তবে এনএসসি এই আবেদনে সাড়া দেয়নি। গতকাল বৃহস্পতিবার মাঠ না দেওয়ার বিষয়টি বিএনপিকে জানানো হয়।