বিএনপির সমাবেশ শুরু, নেই জামায়াত নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।  ছবি: মনিরুল আলম।
বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। ছবি: মনিরুল আলম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে শুরু হয়েছে। আড়াইটা পর্যন্ত মঞ্চে ১৮ দলের অনেক নেতা উপস্থিত থাকলেও অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কাউকে দেখা যায়নি।
আগের সমাবেশগুলোতে মঞ্চের সামনে ব্যানার-ফেস্টুন হাতে জামায়াতের অনেক কর্মীকে দেখা গেলেও আজ তাঁদের উপস্থিতি নেই।
১৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দলের পক্ষে এই সমাবেশের ঘোষণা দেন। গতকাল রোববার বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জানান, এটি বিএনপির সমাবেশ, ১৮ দলের নয়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতের নেতাদের কাউকে মঞ্চে দেখা যায়নি। ছবি: মনিরুল আলম।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে ১৮ দলের অন্যতম শরিক জামায়াতের নেতাদের কাউকে মঞ্চে দেখা যায়নি। ছবি: মনিরুল আলম।

প্রসঙ্গত, জামায়াতের সঙ্গ ছাড়ার ব্যাপারে বিএনপির প্রতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একধরনের চাপ আছে। তৃতীয় দফায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর গণভবনে তিনি বিএনপির প্রতি জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমসকে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির জোট কোনো স্থায়ী জোট নয়।’ পরে ইউরোপীয় পার্লামেন্ট এক প্রস্তাবে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গে সুস্পষ্ট দূরত্ব বজায় রাখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানায়।