বিএনপির সাত নেতার রিমান্ড ও জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ দলটির সাত নেতার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে আবদুল আওয়াল মিন্টু ছাড়া বাকি ছয় নেতাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। গত বছরের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় করা দুটি মামলায় এই ছয়জনকে ২৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এই ছয়জন হলেন বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এদিকে মোহাম্মদপুর থানার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন মহানগর হাকিম অমিত কুমার দে। আদালত তাঁকে ১০ কার্যদিবসের মধ্যে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।