বিএনপির সাতজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একজন ইউপি চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একটি মামলায় হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন শেষ হলে ১৭ জন আসামি ফরিদপুরের চার নম্বর বিচারিক হাকিম আদালতের হাকিম মোতাহারী আক্তার ভূঁইয়ার আদালতে গতকাল রোববার হাজিরা দিতে যান। আদালত ১০ জনের জামিন মঞ্জুর করেন এবং ইউপি চেয়ারম্যানসহ সাতজনের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠান।মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকবি হোসেন চৌধুরী জানান, যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন মধুখালী ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাহাবুদ্দীন আহমেদ, ছাত্রদলের সদস্য মাহাবুব ও দীপু, যুবদলের সদস্য নিয়ামত হোসেন, খন্দকার ওবায়দুর রহমান, আলমগীর হোসেন এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।গত ২৮ এপ্রিল ইলিয়াস আলীর গুমের প্রতিবাদে দেশব্যাপী বিএনপি আহূত হরতাল কর্মসূচি পালনকালে মধুখালীতে সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ ব্যক্তিকে আসামি করে মধুখালী থানায় ওই মামলাটি দায়ের করেন।