বিএনপির সাবেক সাংসদ নেয়ামত উল্লাহর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক সাংসদ নেয়ামত উল্লাহ সাবু আর নেই। আজ শুক্রবার রাতে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে আকস্মিক হূদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
নেয়ামত উল্লাহ ১৯৯১ সালে বিএনপির সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোক এ তথ্য নিশ্চিত করেন।