বিএনপির সাবেক সাংসদ মাহবুবউদ্দিন মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক সাংসদ খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার রাত পৌনে আটটার দিকে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক এই সদস্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রাত ১০টার দিকে খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের বাসায় যাবেন। খালেদা জিয়া রাজবাড়ীতে এক জনসভা শেষে ঢাকায় ফিরছেন।
বিএনপির মানবাধিকার সম্পাদক নাসির উদ্দিন অসীম ও মিডিয়া উইংয়ের প্রধান শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এসব কথা জানান।