বিএনপির সাবেক সাংসদ শহীদুলকে দুদকের নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যাচাই করতে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বিএনপির সাবেক সাংসদ শহীদুল ইসলাম ও তাঁর স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নোটিশে মো. শহীদুল ইসলাম, তাঁর স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়দেনা এবং আয়ের উৎস ইত্যাদির বিস্তারিত বিবরণ নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনের সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।