বিএনপির সাবেক সাংসদের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গত শুক্রবার বগুড়া-৫ আসনের বিএনপির দলীয় সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তাঁর কুশপুত্তলিকা দাহ করেছেন।জানা গেছে, উইকিলিকসের বরাত দিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন দৈনিকে প্রকাশ পায়, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা শুক্রবার বিকেল ছয়টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম সম্পাদক নূর নবী হাসান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, জাকারিয়া মাসুদ, আশেক মাহমুদ প্রমুখ।