বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ রাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে আজ মঙ্গলবার রাতে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাত সাড়ে নয়টায় এ বৈঠক ডেকেছেন। দলের গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর টেলিফোনে গণভবনে আমন্ত্রণ ও সংলাপ নিয়ে বিএনপির করণীয় এবং দলের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করতে এ বৈঠক ডাকা হয়েছে।
স্থায়ী কমিটির এর আগের বৈঠকের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ৩ নভেম্বর থেকে লাগাতার অবরোধে যাওয়ার সিদ্ধান্ত ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির অবস্থান কী হবে, তা আজ এ বৈঠকে ঠিক করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।