বিএনপির হরতালে জামায়াতের সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে রাজধানীতে আগামীকাল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই সমর্থন জানান। বিবৃতিতে তিনি ঢাকা বিভক্তির বিরুদ্ধে আন্দোলনরত নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন এবং এর নিন্দা ও প্রতিবাদ জানান।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই লক্ষ্যে রোববার ঢাকা মহানগরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করছি।’