বিএনপির হরতালের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতালের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।বিশ্ববিদ্যালয়ের পুরোনো পরিবহন চত্বর থেকে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন ডেইরি গেট এলাকায় গিয়ে শেষ হয়।্রপরে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করে। মানববন্ধন শেষে মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সামিউন বাশির, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্ঝর আলম প্রমুখ।সমাবেশে বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানান। তাঁরা আগামী ২৭ জুন বিএনপির ডাকা হরতালের তীব্র নিন্দা জানান।