প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানসহ ১০ জন জামিন পেয়েছেন। গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ ও জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আগামী চার সপ্তাহের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেন।
জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি নিজেসহ উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত অন্যরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মামুন মাহমুদ, মনিরুল ইসলাম, আড়াইহাজারের আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।