বিএনপির ১০ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ১০ নেতাকে গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত জেলহাজতে পাঠিয়েছেন। গত ৬ মে কাঁচপুরে হেফাজতের সহিংসতার মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ও বিএনপি নেতাদের আইনজীবী আবদুল বাতেন জানান, যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম হক, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি বি এম ডালিম, সহসভাপতি ফজল হোসেন, গোলজার হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. শহীদুল্লাহ, যুবদল নেতা আমানউল্লাহ, শ্রমিক দল নেতা মো. হযরত, ওলামা দলনেতা মো. তানভীর হোসেন।