বিএনপির ১০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীর ১০৬ কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে পুলিশ জেলা বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শহরের গেটপাড় এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও তাঁর প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে বুধবার রাতে বিএনপির মেয়র প্রার্থী শাহ্‌ মো. ওয়ারেছ আলীর ১০৬ কর্মী-সমর্থকের নামে থানায় একটি মামলা হয়েছে। শহর যুবলীগের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান ওরফে টিটু  মামলাটি করেন। ওই রাতেই জেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক রবিউল আলম, বিএনপির কর্মী সোহেল কাজীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।