বিএনপির ১১২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদরের দত্তেরহাট এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) এয়াছিন ফারুক বাদী হয়ে ওই মামলা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহমঞ্চদসহ দলীয় ২৫ নেতা-কর্মী একটি মামলায় আদালতে হাজির হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিএনপির নেতা-কর্মীরা এর প্রতিবাদে দত্তেরহাট এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাঁরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও তাদের ওপর হামলা চালান। পুলিশ জানায়, মামলায় ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ৪০ জন নারী-পুরুষকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।