বিএনপির ১৪ নেতা-কর্মী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল গত বৃহস্পতিবার একটি মামলায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর জামিন না-মঞ্জুর করে তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।নেতাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন, আদিতমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও পৌর যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য মেহেদী হাসান প্রমুখ। গত ৫ আগস্ট লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকদের ধাওয়া ও এপিপির সরকারি চেম্বার ভাঙচুরের অভিযোগে এপিপি সফুরা বেগম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। ৩১ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।