প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। গতকাল এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারির আদেশ দেন আদালত। যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শামছুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান, আজিজুল বারী, সাইফুল ইসলাম, মীর সরাফত আলী ও ইসহাক সরকার। এ মামলায় আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহম্মেদসহ ১৫ জন জামিনে আছেন। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলা করে পুলিশ। গত বছর ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।