বিএনপির ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরীর গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।বিএনপির স্থানীয় নেতারা দাবি করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধের জের ধরেই সোমবার সাবের হোসেন চৌধুরী ও খিলগাঁও আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরীর গাড়ি ভাঙা হয়। ২২ জুন এখানে নির্বাচনের নির্ধারিত তারিখ।খিলগাঁও থানার উপপরিদর্শক মো. শাহীন জানান, নাসিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।নাম উল্লেখ করা আসামিরা হলেন: নাজির, আজিম, মিঠু, হুমায়ুন, তুহিন, লিয়াকত-১, লিয়াকত-২, হিরু, আমানউল্লাহ, আলাউদ্দীন, ইসাহাক, আইয়ুব হোসেন, নাজিমউদ্দীন, আনসার আলী, সেলিম, শফিক, মতিন, তোফাজ্জল, বুলবুল ও ফজলু।জানা যায়, নাসিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থী হলেও আলোচনায় রয়েছেন তিনজন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন (মামলার বাদী), স্বেচ্ছাসেবক লীগের খিলগাঁও থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও বিএনপি-সমর্থিত আবুল হোসেন।আবুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, গাড়ি ভাঙচুরের সঙ্গে বিএনপির কেউই জড়িত ছিলেন না।