প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আল-আমিন মিয়াকে (৩২) অপহরণের পর হত্যার অভিযোগে গতকাল শুক্রবার ২১ জনের নামে হত্যা মামলা হয়েছে। আল-আমিনের স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় সনমান্দি ইউনিয়নের ইউপি সাবেক চেয়ারম্যান নিহত বিল্লাল হোসেনের ছেলে মাসুম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় বিল্লাল হোসেনের জামাতা মোসলেউদ্দিনসহ বিএনপির আরও ২০ জন নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে।
নিহত আল-আমিন বিল্লাল হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন।