বিএনপির ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নাশকতার মামলায় বিএনপির ২৪ নেতা-কর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। একই সঙ্গে মামলা থেকে আটজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গত সোমবার আদালতের জিআরও কাছে ওই অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তরা হলেন জাবেদ ফরাজি, জিহাদ ফরাজি, মো. হাবিবুর রহমান, হুমায়ুন কবীর তালুকদার, মো. রনি, হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মঞ্জুর আহমেদ, মো. জাহাঙ্গীর হোসেন তালুকদার, মোস্তাফিজুর রহমান, আব্দুল আলী ওরফে তোতা মিয়া, মেহেদি হাসান, মো. জাকির হোসেন, মো. নাসির উদ্দিন, মো. সজল, আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন, সানাউল্লাহ চৌধুরী, মো. সজল, মো. জুবায়ের, মো. সাহেল রানা, শহীদুল ইসলাম ঢালী ও শহিদুল ইসলাম। তাঁরা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মী।
গত বছরের ১৩ জানুয়ারি রাতে আসামিরা অবরোধের নামে ঢাকা-বরিশাল মহাসড়কের শেরেবাংলা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সামনে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।