বিএনপির ২৭ জুনের হরতাল অবৈধ ঘোষণা চেয়ে রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল অবৈধ ও বেআইনি ঘোষণার আবেদন জানিয়ে গতকাল সোমবার হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের ভাইস চেয়ারম্যান আইনজীবী এম এম ইসলাম ও চট্টগ্রাম বিভাগীয় পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরী রিটটি করেন। রিটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্র ও আইনসচিব, পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।