বিএনপির ২৮ নেতা-কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহসহ ২৮ নেতা-কর্মীর প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে দ্রুত বিচার আদালতের বিচারক আলাউল আকবর এ রায় দেন।
রায় ঘোষণার সময় খালেদ সাইফুল্লাহসহ ১১ নেতা-কর্মী এজলাসে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দুজন আগে থেকেই অন্য মামলায় জেলহাজতে এবং বাকি ১৫ জন পলাতক রয়েছেন।
এদিকে রায়কে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে জেলা বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। শহরে মিছিল করে বিক্ষোভ করা হয়৷ এর আগে রায়ের খবরে শত শত নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন। আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভ মিছিল করতে থাকেন দলীয় নেতা-কর্মীরা।
জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক ছাড়া সাজাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু নাছের ও ২৩ কর্মী।
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘এই রায় ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট। রায় মেনে নেওয়ার কোনো অবকাশ নেই। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৯ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহরে গণমিছিল বের করা হয়। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা শহরে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করেন।