বিএনপির ৩০ নেতা-কর্মী জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।