বিএনপির ৩৬ নেতা কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও উত্তরা থানা বিএনপির সভাপতি কুদরত এলাহীসহ ৩৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। উত্তরা থানা এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলায় গতকাল মঙ্গলবার বিএনপির ৩৬ নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নাকচ করে এই আদেশ দেন।তেজগাঁও থানার করা গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩২ নেতার জামিনের আদেশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে। আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, অধিকাংশ নেতার বিরুদ্ধে আসামি হাজির করা সংক্রান্ত পরোয়ানা (পিডব্লিউ) থাকার কারণে তাঁরা বের হতে পারছেন না।