বিএনপির ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা হামলায় নিহত পান ব্যবসায়ী গণেশ দাস হত্যা মামলায় জেলার ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোরশেদ আলম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, রাশেদুল হাসান, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মুন্সি আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস প্রমুখ।
গতকাল শুনানি শেষে বিএনপির ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।