বিএনপির ৪৮ নেতা-কর্মী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্যসচিব আমির হামজা ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামানসহ ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক আলমগীর কবির জামিন নামঞ্জুর করে আমির হামজা ও মোস্তফা সালাউজ্জামানসহ ৪৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমির হামজার বিরুদ্ধে হত্যাসহ পাচঁটি ও মোস্তফা সালাউজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ তিনটি এবং বাকি ৪৬ জনের বিরুদ্ধে হত্যাসহ উপজেলায় গত ৫ জানুয়ারির নির্বাচনের পরে বিভিন্ন সহিংসতার মামলা রয়েছে।