বিএনপির ৫ নেতার রিমান্ড স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ পাঁচ নেতাকে রিমান্ডে পাঠানোর আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তাঁদের কারা ফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।
অপর চার নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।