বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় বিল দখলকারীদের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
গত বুধবার রাতে শ্রীপুর গ্রামের বিএনপির কর্মী মোবারক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী, বিএনপির নেতা সেলিম সরকার, রফিকুল ইসলামসহ ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। তবে মামলায় বিলের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। মামলার পরপরই পুলিশ আসামিদের ধরতে শ্রীপুর, গোয়ালকান্দা, বাঙ্গালপাড়া, রামগুইয়া ও দাউদপুর গ্রামে অভিযান চালিয়েছে। এ সময় গোয়ালকান্দা থেকে আফাজ নামের বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার রাতে আলোচিত খয়রা বিলের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামবাসী ও দখলকারীদের মধ্যে হামলার ঘটনা ঘটে।