বিএনপির ৫২ নেতা-কর্মী আত্মসমর্পণের পর জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরে জড়িত থাকার অভিযোগে করা চারটি মামলায় বিএনপির ৫২ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে ওই নেতা-কর্মীরা গতকাল বুধবার ভোলার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ভোলার জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস আলম জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।