বিএনপির ৫৯ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কায় নারায়ণগঞ্জে বিএনপির ৫৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দুটি বাসও জব্দ করে পুলিশ। তবে ঢাকায় ১৮ দলের সমাবেশে যোগদান ঠেকাতেই বিএনপির নেতা-কর্মীদের আটক করা হচ্ছে বলে দলীয় সূত্রে অভিযোগ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানান, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে। এর মধ্যে ফতুল্লার পাগলার তালতলা এলাকায় দুটি বাসে করে ঢাকাগামী ৪৫ নেতা-কর্মীকে আটক করা হয়। এ ছাড়া সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার থেকে আটক করা হয় ১৪ জনকে।