বিএনপির ৬৫ নেতা কর্মীকে আসামি করে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে গত শনিবার যানবাহন ভাঙচুরের ঘটনায় বিএনপির ৬৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বিকেলে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার চকরিয়া পৌর শহরে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিল থেকে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ (টমটম) পাঁচটি যানবাহন ভাঙচুর করে তারা। এ ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সাহা বাদী হয়ে ১৫ জন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।