বিএনপির ৯১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলন চলাকালে সহিংস ঘটনায় করা হত্যা মামলায় কারাবন্দী সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৯১ নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল বুধবার সিলেট জেলা জজ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকা থেকে গাড়িচালক আনছার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এরপর তাঁর সন্ধান দাবির আন্দোলন চলাকালে ২৩ এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন যুবদল নেতা মনোয়ার হোসেন, ছাত্রদল নেতা সেলিম আহমদ, রিকশাচালক জাকির হোসেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) দেব দুলাল ধর বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।