বিএনপির 'বিদ্রোহী' প্রার্থীকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক মেয়র সানোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত সোমবার সারা দেশের ‘বিদ্রোহী’ প্রার্থীদের সঙ্গে তাঁকেও বহিষ্কার করা হয়েছে।
সানোয়ার হোসেন বলেন, ‘আমি দলের কাছে মনোনয়নই চাইনি। দল আমাকে বহিষ্কার করেছে না রেখেছে, এটা নিয়ে ভাবি না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। বিএনপি ও আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও সাধারণ ভোটার আমার পক্ষে রয়েছেন। আমি বিএনপির নই, নাগরিক ঐক্যের প্রার্থী।’